Friday, 11th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
কালিগঞ্জের নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কালিগঞ্জের নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

শিক্ষার্থীদের বন্ধন, বিদ্যালয়ের উন্নয়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ৭৪নং নলতা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময়ে বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
এর আগে গত ৩১ আগস্ট প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল।

এতে আবুল কালাম আজাদ (বকুল) সভাপতি, ডাঃ মো. হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক এবং আবুল কালাম বিন আকবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে ওই তিন সদস্যের নেতৃত্বে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
আলোচনায় নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবার বলেন, আমরা সৌভাগ্যবান যে, শৈশব-কৈশোরের আবেগ ও ভালোবাসার প্রিয় এই বিদ্যালয়ে প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলো। বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসব। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মো. হাবিবুল্লাহ বলেন, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, নতুন শিক্ষক-শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি আমাদের বিশেষ নজর থাকবে। প্রিয় বিদ্যাপীঠের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করব।

নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ (বকুল) বলেন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলাম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা যাত্রা শুরু করলাম। আশা করি, এই ধারা যুগের পর যুগ অব্যাহত থাকবে। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারা নিঃস্বার্থ ও নিরলসভাবে বিদ্যালয়ের সুখে-দুঃখে পাশে থাকবেন।

নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তৈরিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।