মোস্তফা হোসেন বাবলু:
সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি বলেন, “যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে ইনশাআল্লাহ ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রউচ উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, মৎস্য কর্মকর্তা, ভারপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট শিক্ষার্থী, পৌরসভার কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
