Saturday, 12th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
কলারোয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

কলারোয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

শেখ শাহাজাহান আলী শাহিন:

সাতক্ষীরার কলারোয়ায় জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, ফুটবল রেফারি ও কৃতি খেলোয়াড়দের সম্মানে ‘চা-চক্র ও সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় জামায়াতে ইসলামীর নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শামসুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, প্রাক্তন জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম বাবু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, বিশিষ্ট ধারাভাষ্যকার সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, ক্রিকেট কোচ নাজমুল হাসনাঈন মিলন, ফুটবল রেফারি জি.এম. মাসউদ পারভেজ মিলন, কামরুজ্জামান বাবু, সাজেদুল করিম তপু এবং সাবেক কৃতি ফুটবলার জাহিদুর রহমান খান চৌধুরীসহ জেলা দলের ক্রিকেট খেলোয়াড় ও সুধীজন।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর বলেন, কলারোয়া উপজেলার ক্রীড়া কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ। মাঠটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান বলেন, সরকারি পাইলট হাইস্কুলের মাঠসহ কলারোয়ার আরও চারটি মাঠ সংস্কারের জন্য ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবকদের স্বাভাবিক জীবনযাপন এবং সমাজ ও দেশ গঠনে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া বিভাগ কাজ করে যাচ্ছে।
পরে ক্রীড়া সংগঠক, সাবেক কৃতি ফুটবলার, ধারাভাষ্যকার, ফুটবল রেফারি, ফুটবল ও ক্রিকেট কোচদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।