শচীনের লেগেছিল ৩০০ ইনিংস। রিকি পন্টিং ৩১৪ এবং কুমার সাঙ্গাকারা ৩৩৬ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান।ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১২ হাজার রানের ক্লাবে ঢুকেছেন রোহিত। তার আগে এই কীর্তি গড়েছেন শচীন ও কোহলি।চলতি বছরও ওয়ানডেতে ব্যাট হাতে দারুন ছন্দে আছেন রোহিত। এই ম্যাচের আগে ১০ ইনিংসে ৪১১ রান করেছিলেন তিনি, গড় ৪১.১০। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৩৮ রানের ইনিংসও রয়েছে।১২ হাজার রানের পথে রোহিতের ব্যাট থেকে এসেছে ৩৫টি সেঞ্চুরি ও ৬২টি ফিফটি। ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ২৬৪ রান, ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় যা করেছিলেন তিনি।