Saturday, 3rd October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত
আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত

আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত

 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনিঃআশাশুনি উপজেলার প্রতাপনগরে বজ্রাঘাতে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর ছেলে কাঠমিস্ত্রী শওকত আলী গাজী (৪২) নৌকা তৈরি ও মেরামতের কাজ করতেন। শুক্রবার বন্যতলায় তিনি নৌকা তৈরির কাজে ছিলেন। দুপুর ৩ টার দিকে আকস্মিক বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা দ্রুত ভ্যানযোগে তাকে প্রতাপনগর তালতলা বাজারে চিকিৎসকের কাছে নিলে পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃতকালে তিনি স্ত্রী,৪ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।