Saturday, 3rd October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
নজরুল বর্ষ ২০২৬ প্রতিযোগিতায় বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীদের সাফল্য
নজরুল বর্ষ ২০২৬ প্রতিযোগিতায় বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীদের সাফল্য

নজরুল বর্ষ ২০২৬ প্রতিযোগিতায় বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীদের সাফল্য

 

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আয়োজিত আমার সংস্কৃতি, আমার অহংকার ও নজরুল বর্ষ ২০২৬ প্রতিযোগিতায় বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে সংগঠনটির একাধিক শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করায় শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতি প্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন তিয়াসা মন্ডল এবং তৃতীয় স্থান অর্জন করেছেন পল্লবী চক্রবর্তী। ‘খ’ বিভাগে প্রথম হয়েছেন ঐশ্বর্য মিস্ত্রি, দ্বিতীয় স্থান অর্জন করেছেন স্নেহা উত্তরা দাস এবং তৃতীয় হয়েছেন প্রত্যাশা সরকার। এছাড়া ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন তৃপ্তি সরদার।
প্রতিযোগিতার অন্যান্য পর্যায়েও বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীরা কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ‘ক’ বিভাগে তিয়াসা মন্ডল দ্বিতীয় স্থান অর্জন করেন। ‘খ’ বিভাগে ঐশ্বর্য মিস্ত্রি, প্রত্যাশা বৈদ্য ও স্নেহা উত্তরা দাস কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন অভিজিৎ সরদার। প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন প্রেরণা ওঝা হ্যাপি।
বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষয়ের সংশ্লিষ্টরা জানান, শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চর্চার মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও দেশীয় সংস্কৃতি-ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিক্ষার্থীদের এই সাফল্য তাদের নিয়মিত অনুশীলন, আন্তরিকতা ও সাংস্কৃতিক শিক্ষার প্রতিফলন।তারা আরও বলেন, ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ শুধু একটি প্রতিযোগিতা নয়; নতুন প্রজন্মকে বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে পরিচিত করারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে সংগঠনের সদস্য, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, সাংস্কৃতিক চর্চার এই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাবে এবং কালিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।