Monday, 12th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযথ মর্যাদা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। তিনি পূজা উদযাপন শেষে বিজয়া দশমীর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান।তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ট্যাগ অফিসার, পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে এবং উপজেলায় জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ সেবা চালু থাকবে। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নীলডুমুর ১৭ ব্যাটেলিয়ান বিজিবির খানজিয়া ক্যাম্প কোম্পানির মহাসিন হাওলাদার, আনসার-ভিডিপির উপজেলা কমান্ডার মোস্তফা এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেশফাকুল আলম। এ ছাড়া বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল।সভায় বক্তারা পূজামণ্ডপে ডিজে গানের অপব্যবহার, মাদক ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পূজায় আগত দর্শনার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সভায় আরও জানানো হয়, কালিগঞ্জ উপজেলার ৫৫টি দুর্গাপূজামণ্ডপে উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব আনন্দময়, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত বক্তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।