Monday, 12th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে কন্যাশিশুদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। জয় জেন্ডার প্রোমোটার মাসুম হাসানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, প্রেসক্লাবের সহসভাপতি শেখ আনোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। এ ছাড়া লেডিস ক্লাবের পক্ষে সহকারী শিক্ষিকা কনিকা সরকার, জামায়াতে ইসলামীর মহিলা সম্পাদিকা রহিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়; তারা দেশের ভবিষ্যৎ। নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মেয়েদের প্রতি মায়েদের আরও যত্নশীল হতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো কন্যাশিশুকে বিয়ের বন্ধনে আবদ্ধ করা উচিত নয়। বাল্যবিবাহ বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে ৭জন নারী কে নারী উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন সংস্থার অনুকূলে মোট ১ লাখ ৯২ হাজার ১০০ টাকার সাতটি চেক বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।