তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কুশুলিয়া ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রকৌশলী হাসানুর রহমানের সভাপতিত্বে ও নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল ইসলাম।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, কালিগঞ্জ একটি শান্তিপ্রিয় জনপদ। এ জনপদকে কোনো ভাবেই অশান্ত করতে দেওয়া হবে না। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের নির্যাতন-নিপীড়ন হতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তাঁরা জানান।এ সময় উপস্থিত ছিলেন জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা তরুণ দলের আহ্বায়ক আলমগীর কবির, কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু, মৎস্যজীবী দলের আব্দুল্লাহ আল হাসান, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফারুক হোসেন, মিন্টু হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ, শেখ আনোয়ার হোসেন, মো. এশারাত আলী গাজী, ফিরোজ, জাকির, মশিউর রহমান, ইসলাম হোসেন বাবু, আব্দুর রহমান, আজগার চৌধুরী, মুন্সি আনারুল ইসলাম, আখেরুল ইসলাম, সিদ্দিক গাজী, রাকিবুল হাসান রনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
