Tuesday, 24th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)- এঁর যোগদান
কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)- এঁর যোগদান

কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)- এঁর যোগদান

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবাগত কর্মকর্তা সুমনা পারভীন (মিতা) যোগদান করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিকেলে তিনি কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রমে যুক্ত হন।জানা গেছে, এর আগে তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। কালিগঞ্জে যোগদানের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা) কালিগঞ্জে পৌঁছালে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।নবাগত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম ও ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।