মুহা. আসাদুজ্জামান ফারুকী:
কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় কলারোয়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী সুজায়েত আলী।
সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং উপজেলার সকল ইউনিয়ন থেকে পুরুষ ও মহিলা রুকনরা অংশগ্রহণ করেন।
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার এবং সংগঠনের কার্যক্রমে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
