বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় পাওয়ারটিলার ও কৃষি সামগ্রী বিতরণ
কলারোয়ায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় পাওয়ারটিলার ও কৃষি সামগ্রী বিতরণ

কলারোয়ায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় পাওয়ারটিলার ও কৃষি সামগ্রী বিতরণ

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় এনএটিবি প্রকল্পের অাওতায় চারটি গ্রুফের মধ্যে পাওয়ার টিলার, রিপার ও প্রেসার প্রদান করা হয়েছে।এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কলারোয়া কৃষি অফিসের চত্বরে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি কাজে ব্যবহারি সামগ্রী প্রদান করেন (তালা-কলারোয়া) সাতক্ষীরা১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহসিন আলী।এ বিষয়ে কৃষি কর্মকর্তা মহসিন আলী বলেন, কলারোয়া উপজেলা চারটি সিএমটিজি গ্রুফ পুরুষ সিআইজি সমবায় সমিতি লিমিটেড, পাকুড়া মহিলা সিআইজি সমবায় সমিতি লিমিটেড,গয়েরডাঙ্গা মহিলা সমবায় সমিতি লিমিটেড,ধানদিয়া মহিলা সিআইজি সমবায় সমিতি লিমিটেডর মাঝে ২টা পাওয়ারটিলার, ১টি রিপার ও একটি প্রেসার বিতরণ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।