বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনা ভাইরাসে আক্রন্ত মৃত ব্যক্তিদের দাফন করানো সেবা’র সাথে মতবিনিময়
করোনা ভাইরাসে আক্রন্ত মৃত ব্যক্তিদের দাফন করানো সেবা’র সাথে মতবিনিময়

করোনা ভাইরাসে আক্রন্ত মৃত ব্যক্তিদের দাফন করানো সেবা’র সাথে মতবিনিময়

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা কলারোয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন সেবার মতবিনিময় অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সেবার উপদেষ্টা এ্যডঃ কামাল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (তালা-কলারোয়ার) সংসদ সদস্য এ্যড মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সেবার পৃষ্ঠপোষক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তা, কলারোয়া হাসপাতালে টিএইচও জিয়াউর রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন করোনা ভাইরাসে আক্রন্ত মৃত ব্যক্তির লাশ দাফন ইউনিটের দলনেতা উপজেলা মসজিদের খতিব মুফতি মতিউর রহমান, সেবার সদস্য সচিব মিজানুর রহমান, মাষ্টার আব্দুল্লাহ আল মামুন, সেবার লাশ দাফন করনো ইউনিটের সদস্য সাংবাদিক আরিফুল হক চৌধুরীর, মাষ্টার অনুপ কুমারসহ সেবার সদস্যবৃন্দ। এসময় বক্তারা বলেন, জীবনের ঝুকি নিয়ে পরিবার পরিজনের কথা না ভেবে মহামারি করোনা ভাইরাসে আক্রন্ত মৃত ব্যক্তির দাফন করানোর জন্য সেবার সদস্য যে মহতি উদ্যেগ নিয়েছে এবং ইতমধ্যে একটি দাফন সম্পন্ন করেছে সত্যি প্রশংসার দাবিদার৷ তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। এসময় মৃত ব্যক্তির লাশ লাফনের করার জন্য সেবার পক্ষ থেকে কিছু দাবি লিখিত আকারে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।মতবিনিময় শেষ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিপিই, হ্যান্ড সানেটাইজার, মাস্ক দেওয়া হয়।সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সেবার অাহবায়ক মাষ্টার শেখ সাহাজাহান আলী শাহিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।