
আন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানের জালালাবাদ শহরে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। মঙ্গলবার (২ মার্চ) এই ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্বৃত্তদের গুলিতে নিহত ওই তিন নারী সাংবাদিকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পরিকল্পিত ও পৃথক দুটি হামলায় তাদেরকে হত্যা করা হয়। এছাড়া এই হামলায় আরও এক নারী সাংবাদিক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।