বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮
খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

নতুন সূর্য ডেস্কঃ

খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন এবং ভাঙ্গা উপজেলার বিশ্বরোডে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রবিবার (২১ মার্চ) ভোর ও সকাল ৯টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

কানাইপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাসেল জানান, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। আহত হয় মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।