বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ভেন্টিলেশান প্রদান
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ভেন্টিলেশান প্রদান

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ভেন্টিলেশান প্রদান

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার কৃতি সন্তান ও দৈনিক আমাদের সময় পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জমান মামুনের উদ্দ্যেগে ও বাংলাদেশের নাভানা গ্রুপের অর্থায়নে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ভেন্টিলেশান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে থেকে এ ভেন্টিলেশান প্রদান করা হয়। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা:জিয়াউর রহমানের হাতে এই ভেন্টিলেশান তুলে দেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ অক্সিজেন ভেন্টিলেশানটি কলারোয়ার মানুষের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এক সাথে দুইজন শ্বাস কষ্ট জনিত রোগী ব্যবহার করতে পারবে। এর আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। তিনি আরো বলেন এই কৃতিসন্তান তার জন্মভূমির মানুষেদের ভালবেসে এর আগে ও ২ টি ভ্যানটিলেটার দান করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করে বাংলাদশের একটি স্বনামধন্য দৈনিক পত্রিকায় চাকরী করেন ও পাশা পাশি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করার প্রত্যয় নিয়ে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।