
নিউজ ডেস্কঃ শুভ জন্মদিন সাংবাদিক শেখ সফিউদ্দিন জিন্নাহ্। আজ ৪ আগষ্ট বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার গুনী এই সাংবাদিকের জন্মদিনের শুভেচ্ছা। তিনি ১৯৮২ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতাও একজন গুনী সাংবাদিক। গাজীপুরের ব্যাপক পরিচিত সাংবাদিক শেখ তমিজ উদ্দিন খোকা সাহেবের তিন সন্তানের মধ্যে বড় শেখ সফিউদ্দিন জিন্নাহ্। মা সামসুন্নাহার তমিজ সাবেক ইউপি ভাইস-চেয়ারম্যান। শৈশব কৈশোর কেটেছে তাঁর প্রিয় কাপাসিয়ায়।
পড়ালেখার পাশাপাশি লেখালেখি করতেন সাংবাদিক বাবার শীতলক্ষ্যা পত্রিকায়। শেখ সফিউদ্দিন জিন্নাহ্ সেই মফস্বল থেকে উঠে আসা এক আলোচিত কলম সৈনিক। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দেশের প্রায় সব জেলায় গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লিখেছেন। লিখেছেন বহু অপরাধীদের বিরুদ্ধে। অনেক এমপির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন লিখে ব্যাপক আলোচনায় এসেছেন শেখ সফিউদ্দিন জিন্নাহ্।
শেখ সফিউদ্দিন জিন্নাহ্ সাংবাদিকতায় বিশেষ অবদানের কারণে বিভিন্ন সময় পেয়েছেন বিশেষ সম্মাননা। পার্শ্ববর্তী দেশ ভারতেও পেয়েছেন বিশেষ সম্মাননা পুরস্কার। শেখ সফিউদ্দিন জিন্নাহ্ ২০১১ সালের ১১ মে নরসিংদীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছেলে শেখ দিদারুল আবির ও কন্যা শেখ সায়র জাহান আদিবা। জন্মদিনে শেখ সফিউদ্দিন জিন্নাহ্ সকলের নিকট দোয়া চেয়েছেন