বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভিডিও করতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে নিহত টিকটক তারকা
ভিডিও করতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে নিহত টিকটক তারকা

ভিডিও করতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে নিহত টিকটক তারকা

নতুন সূর্য ডেস্কঃ

কেবল একটি ভিডিও করতে চেয়েছিলেন ‘টিকটক তারকা’। কিন্তু ভুল করে গুলি চালিয়ে ফেলেন তিনি। এতে অনিচ্ছাকৃত ভাবে প্রাণ যায় ১৯ বছরের হামিদুল্লাহর। বুধবার ভারতের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ জানায়, যারা ভিডিও করছিলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান হামিদুল্লাহকে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। নেটমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে।পুলিশের কাছ থেকে জানা গেছে, ভিডিওতে দেখা যায়, তরুণ প্রথমে বন্দুকে গুলি ভরছে। তারপর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়ে গুলি চালিয়ে ফেলেন। সরাসরি মাথায় গুলি লাগায় বাঁচার সম্ভাবনা ছিল না।

সূত্র : আনন্দবাজার

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।