বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিবিএস পরীক্ষা স্থগিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিবিএস পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিবিএস পরীক্ষা স্থগিত

নতুন সূর্য ডেস্কঃ

কোভিড-১৯ পরিস্থিতির কারণে আগামী ৪ জুন হতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ/ বিএসএস-এর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা-২০১৯ স্থগিত করা হয়েছে। এছাড়াও ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) পরীক্ষা-২০১৯ শিক্ষাবর্ষে ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান, ‘শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত প্রাপ্তির পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরিবর্তিত সময়সূচী জানানো হবে।’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।