বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রচেষ্টায় নিরসন হলো জলাবদ্ধতা
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রচেষ্টায় নিরসন হলো জলাবদ্ধতা

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রচেষ্টায় নিরসন হলো জলাবদ্ধতা

ষ্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গালঝাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের কাজ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু । তার মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে মাহমুদপুর গ্রামবাসী তারা উল্লাসিত, কৃতজ্ঞ। এলাকার শত শত নারী পুরুষ  এই কর্মকাণ্ডে আনন্দিত হয়ে, শুকরিয়া জ্ঞাপন করেছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  অধ্যাপক আবুল কালাম,এ এসআই রিজাউল করিম,আ,লীগের সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলি, মসজিদ কমিটির সভাপতি শামীম হোসেন, মসজিদ কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম, ইউপি সদস্য বৃন্দ সহ এলাকার সুধীজন।

উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু বলেন, এই রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা সৃষ্টি হয়ে আসছিলো যার কারণে জলাবদ্ধতা  হয়।

বিষয়টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও ইউপি সদস্যবৃন্দ ও মসজিদ কমিটি আমাকে বিষয়টি জানান। তার পেক্ষাপটে  আমি আজ সকালে সরোজমিনে এসে লাঙ্গলঝাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান,  মসজিদ কমিটি, বিবাদী ও এলাকাবাসীদের সাথে নিয়ে রাস্তার এই বিষয়টি মিটিয়ে দিয়েছি এতে করে আমি যেমন আনন্দিত হয়েছি তেমনি এলাকাবাসিরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।