বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রাধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ বিতরণ সাতক্ষীরায়
প্রাধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ বিতরণ সাতক্ষীরায়

প্রাধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ বিতরণ সাতক্ষীরায়

ষ্টাফ রিপোর্টারঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচর্য্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন কার্যালয়ে বন্যা কবলিত পানিবন্দি দুঃস্থ ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।কর্মসূচির শুরুতে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের করোনা ও আম্ফান পরবর্তী ভূমিকার জন্য ধন্যবাদ জানান ও ছাত্রলীগ নেতাকর্মীদের বন্যার্তদের মাঝে ত্রান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন এবং ভিডিওকলের মাধ্যমে উপস্থিত বানভাসী মানুষের খোঁজ খবর নেন।অাশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে এবং সৌরভ রায়হান সাদের সঞ্চালনায় উক্ত ত্রান বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মানব সম্পদ সম্পাদক নাহিদ হাসান শাহীন, ধর্ম বিষয়ক উপ সম্পাদক জামান সাহেদ,সহ – সম্পাদক ফারুক হোসেন এবং জেলা ছাত্রলীগের এস এম আশিকুর রহমান,শাওন,হিমেল,ইমন,শোভন,কালাম,সাকিফ,নোমান,জুবায়ের, আলিফ,দ্বীপ,ও ফারিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত জনগণ মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।