বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ২৯০৭,মৃত্যু ৩৯ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ২৯০৭,মৃত্যু ৩৯ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ২৯০৭,মৃত্যু ৩৯ জনের

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৩৮ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯০৭ জন।  সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৫০৭ জনে।

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।