বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলকাতায় টর্নেডোর আশঙ্কা! ঘর থেকে বের না হওয়ার অনুরোধ
কলকাতায় টর্নেডোর আশঙ্কা! ঘর থেকে বের না হওয়ার অনুরোধ

কলকাতায় টর্নেডোর আশঙ্কা! ঘর থেকে বের না হওয়ার অনুরোধ

নতুন সূর্য ডেস্কঃ

ইয়াস আছড়ে পড়তেই টর্নেডোর আশঙ্কা দেখা দিয়েছে কলকাতায়! উড়িষ্যায় ইয়াস আঘাত হানতেই কলকাতায় বইতে শুরু করে দমকা হাওয়া। ফলে টর্নেডোর আশঙ্কায় শহরবাসীকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরের মধ্যেই কলকাতা শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে।  

বর্তমানে আছড়ে পড়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। যার ভিতরের দিকে রয়েছে উষ্ণবায়ু, বাইরের দিকে রয়েছে শীতল বায়ু। ঘূর্ণিঝড়ের শীতল শক্তিশালী বায়ু অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরে কলকাতার দিকে আসছে। এদিকে কলকাতার আকাশ শান্ত হয়ে রয়েছে। শহরে আবদ্ধ অবস্থা করে রেখেছে মেঘ। কিন্তু নিচে শহরের মধ্যে বাতাস দ্রুত গতিতে বইছে। তাই স্থানীয় তাপমাত্রা তারতম্য ঘটতে পারে। যার ফলে উপরে ও নিচে বাতাস চলাচল করা শুরু করবে। আর এর সংঘর্ষে তৈরি হতে পারে এয়ার পকেট।

ভরাকোটালের কারণে আজ সর্বোচ্চ জায়গায় পৌঁছবে পানির স্তর।  যার ফলে ১১.৩৭ থেকে দুপুরের মধ্যে কলকাতা, হাওড়া ও হুগলির একাধিক জায়গায় টর্নেডোর আশঙ্কা রয়েছে। এর ক্ষমতা কতটা হতে পারে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এলাকাভিত্তিক ক্ষমতার তারতম্য ঘটতে পারে টর্নেডোর। 

যদিও ইয়াস ঘূর্ণিঝড়ের কবলের বাইরে রয়েছে কলকাতা। তবে পরিস্থিতি যা রয়েছে, তাতে ১২০ থেকে ১৩০ কিমি বেগে টর্নেডো তৈরি হতে পারে। সূত্র: জিনিউজ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।