বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জিয়া-মোশতাককে ঘৃণা প্রদর্শন করল মুক্তিযুদ্ধ মঞ্চ
জিয়া-মোশতাককে ঘৃণা প্রদর্শন করল মুক্তিযুদ্ধ মঞ্চ

জিয়া-মোশতাককে ঘৃণা প্রদর্শন করল মুক্তিযুদ্ধ মঞ্চ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাকিস্তানি দোসরদেরকে ঘৃণা প্রদর্শন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

নিউজ ডেস্কঃ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে স্তম্ভ তৈরি করে জুতা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা প্রদর্শন করে সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, চকবাজার থানার সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীনসহ প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের ঘৃণা প্রদর্শন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে বেদনা ও কষ্টের দিন। এই দিনে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসররাই ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালো রাত্রিতে ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত স্বঘোষিত খুনিদের বিচার হলেও আজও পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল কুশীলবদের বিচার হয়নি। অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা মূল কুশীলবদের খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।