বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছা হরিঢালীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
পাইকগাছা হরিঢালীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা হরিঢালীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ইউনুছ আলী,পাইকগাছা(খুলনা) মুজিবশতবর্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে হরিঢালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় শনিবার (১৫ আগস্ট) হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ওয়ার্ডভিত্তিক স্থানীয় দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে।

সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শহীদের প্রতি বিনম্র ” শ্রদ্ধাঞ্জলি” জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের অাহ্বায়ক শেখ বেনজির অাহমেদ বাচ্চু ও সদস্য সচিব গাজী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, ০১নং হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের আহবায়ক শেখ বেনজির অাহমেদ বাচ্চু,, হরিঢালী পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ(আইসি) মোঃ মনিরুজ্জামান হাজরা,পাইকগাছা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শাহজাহান কবির,হরিঢালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি গাজী মোহাম্মদ আলী,, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,,যুগ্ম সাধারণ সম্পাদক-১ হযরত আলী,, যুগ্ম সাধারণ সম্পাদক-২ জাকির হোসেন,, শ্রমিকনেতা শেখ রেজাউল ইসলামাওয়ামীলীগনেতা ০৩নং ওয়ার্ড সভাপতি দেবপ্রসাদ দেবু,০৫নং ওয়ার্ড সভাপতি গোলদার শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বিশ্বাস,,ছাত্রলীগনেতা ইউনুছ আলী,,শেখ সায়েম,, কপিলমুনি কলেজে ছাত্রলীগের সদস্য শেখ বোরহান সহ এসময় সেখানে আঃলীগের বিভিন্ন অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইভাবে, হরিঢালী-কপিলমুনি ডিগ্রি মহিলা কলেজ,বেগম জালাল বালিকা বিদ্যালয়, হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ,উত্তর সলুয়া দাখিল মাদ্রাসা, ০৫নং সলুয়া-গোলাবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ সকল সরকারি-আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভবন সমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন। সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পন পরবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানে আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।