বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী,ষ্টাফ রিপোর্টারঃ 
সামাজিক দূরত্ব বজায় রেখে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৫ আগস্ট) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পাতাকা এবং শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।ক্লাবের সাধারণ দৈনিক কালের কন্ঠ’ র জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের কলারোয়া প্রতিনিধি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ,সিনিয়র সহ সভাপতি চ্যানেল এস’র  কলারোয়া প্রতিনিধি এস.এম জাকির হোসেন, সহ সভাপতি দৈনিক জনতা’র কলারোয়া প্রতিনিধি প্রধান শিক্ষক এম.এ কাশেম, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ’র কলারোয়া প্রতিনিধি প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী, অর্থ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর’র কলারোয়া প্রতিনিধি শিক্ষক মোস্তফা হোসেন বাবলু,,দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রচার সম্পাদক দৈনিক কাফেলা’র কলারোয়া প্রতিনিধি মোঃ জাহিদুর রহমান জাহিদ, দৈনিক যুগান্তর’র কলারোয়া প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক আমার সংবাদ’র কলারোয়া প্রতিনিধি তাজুদ্দিন আহমেদ রিপন, দৈনিক প্রজন্মের ভাবনা কলারোয়া প্রতিনিধি এম এ আজিজ, প্রমুখ।আরো উপস্থিত ছিলেন জয়যাত্রা টেলিভিশন এর কলারোয়া প্রতিনিধি ফারুক হোসেন রাজ। 
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।