
তাসলিম হুসাইন: মাছখোলা আদর্শ যুব সংঘে (রেজিষ্ট্রেশন নং ৮৯-৯০) নেই কোন শোকের ছায়া। আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস থাকা সত্ত্বেও পালিত হয়নি কোন আনুষ্ঠানিকতা, এমনকি উত্তোলন করা হয়নি কালো পতাকাও। এলাকাবাসী ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ক্লাবটির রেজিষ্ট্রেশন করতে অনেক কষ্ট করতে হয়েছিল আর আজ তার এই অবস্থা হবে ভাবতেও পারিনি। একটা সরকারি ক্লাব হওয়া সত্ত্বেও আজকের মতো একটা দিনে সেখানে নেই কোন শোকের ছায়া নেই কোন দোয়া মাহফিলের আয়োজন। তারা আরো জানায়, বর্তমান সভাপতি মোঃ আসমাতুল্লাহ কোন নোটিশ ছাড়ায় তার পছন্দমত টাকা নিয়ে ৩০ জন অবৈধ সদস্য নেয় এবং ২ বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও সে জোর করে সভাপতি দাবি করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আসছে।