বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দাওয়াত না দেওয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধ
দাওয়াত না দেওয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধ

দাওয়াত না দেওয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধ

নতুন সূর্য ডেস্কঃ

মিটিংয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ পৌরসভার সাবেক কাউন্সিলর জাকারিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও পুলিশ জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বুধবার মাধবদীর রমনি কমিউনিটি সেন্টারে মাধবদী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং চলছিল। মিটিং চলাকালে মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মিটিংয়ে উপস্থিত হন। ওই মিটিংয়ে মেয়রকে কেন দাওয়াত দেওয়া হয়নি তা নিয়ে উপস্থিত নেত্রীবৃন্দের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে সেখান থেকে মেয়র চলে যান। মেয়র ও তার সমর্থকরা যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি মাসুদ মেয়র সমর্থকদের কটূক্তি করেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই প্রতিবাদে পৌরসভার সাবেক কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, তার ভাই পৌরসভার সাবেক কাউন্সিলর, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া ও তাদের সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি পৌরসভা সংলগ্ন রাধুনী রেসটুরেন্টের সামনে আসলে দুই পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে পৌরসভার সাবেক কাউন্সিলর, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া ও আবু কালাম নামে দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, মিটিংয়ে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সঙ্গে আনোয়ার কমিশনারসহ স্থানীয় নেত্রীবৃন্দের কথা কাটাকাটি হয়। এর জেরেই এ ঘটনা ঘটে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।