বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আনোয়ার ইকবাল  মন্টু এগিয়ে
পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আনোয়ার ইকবাল  মন্টু এগিয়ে

পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আনোয়ার ইকবাল মন্টু এগিয়ে

ইউনুস আলী,পাইকগাছা(খুলনা): আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ উপ নির্বাচনে, ক্লিন ইমেজের ব্যক্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু বেশ সাড়া ফেলছে।হ আগামি উপজেলা পরিষদ উপ নির্বাচনে পাইকগাছা আ.লীগের সব প্রার্থীর মধ্যে আনোয়ার ইকবাল মন্টু ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেক নেতা-কর্মী মনে করছেন তিনি যদি দলীয় মনোনয়ন পান তাহলে দল মত নির্বিশেষে ভোটে এগিয়ে থাকবেন।ভাষা সৈনিক ও ১৯৭০ সালের জাতীয় পরিষদের সদস্য এমএনএ ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এমএ গফুর ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সহোচর। তারই ডাকে সাড়া দিয়ে ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান উপজেলার আলমতলায় আসেন। এবং উপকুলীয় এলাকার উন্মুক্ত নদীর ওয়াপদার বাঁধ নির্মান কাজের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু সাথে শহীদ এমএ গফুরের ছিল আত্মার সম্পর্ক। কিন্তু তিনি বেশিদিন বাঁচতে পারেননি। ১৯৭২ সালের ৬ জুন আশাশুনি থেকে পাইকগাছায় নৌকায় ফের পথে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। সেই শহীদ এমএ গফুর এর জেষ্ট পুত্র উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। আনোয়ার ইকবাল মন্টু হাইস্কুল থেকেই ছাত্রলীগের রাজনীতীতে তার হাতেখড়ি হয়। তিনি ১৯৭৪ সালে খুলনা জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি খুলনা শহর ছেড়ে পাইকগাছায় এসে আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৯১ সাল থেকে উপজেলা আ.লীগের সাথে আছেন। তিনি বিগত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও বর্তমানে ২৪ নভেম্বর ২০১৯ সালে জমকালো সন্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। বিভিন্ন সময় তিনি দলীয় দায়িত্ব পালন করলেও আজো তার তেমন মুল্যায়ন হয়নি। গ্রুপিংয়ের কারনে বিকাশিত হতে পারেননি। এলাকায় ভদ্র ব্যক্তি হিসেবে তার গ্রহনযোগ্যতা সবার উপরে। দল মত নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র তিনি। তিনি এবার উপজেলা পরিষদ উপ নির্বাচনে মনোনয়ন পেলে নির্বাচিত হবেন বলে এলাকার অধিকাংশই জনগন মনে করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।