বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় শিবসা নদীর প্রবল জোয়ারে বেঁড়িবাধ ভেঙে পোল্ডার লবন পানি ঢুকছে
পাইকগাছায় শিবসা নদীর প্রবল জোয়ারে বেঁড়িবাধ ভেঙে পোল্ডার লবন পানি ঢুকছে

পাইকগাছায় শিবসা নদীর প্রবল জোয়ারে বেঁড়িবাধ ভেঙে পোল্ডার লবন পানি ঢুকছে

ইউনুছ অালী,পাইকগাছা প্রতিনিধি(খুলনা) পাইকগাছায় ভাদ্ররের আমাবর্ষার প্রবল জোয়ারে বয়ারঝাপায় ঝুঁকিপূর্ন ওয়াপদার ভেঁড়িবাধ ভেঙে পোল্ডারে লবন পানি প্রবেশ করছে।বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী মোঃ ফরিদউদ্দীন জানান,সোলাদানা ইউনিয়ের বয়ারঝাপার হাড়িভাঙ্গায় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের চিংড়ি ঘেরের পাশ থেকে শিবসা নদীর প্রবল জোয়ারে ১০ মিটার বেঁড়িবাধ ভেঙ্গে লোকালয়ে লবন পানি ঢুকছে। ভাঙনে রাস্তা-ঘাট,বাড়ি,ঘর সহ শত-শত চিংড়ি প্লাবিত হবার আশঙ্কা করা হচ্ছে। বিকেলে ভাটার সময়ে ভাঙন কবলিত স্থান পরিদর্শনের কথা বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, এলাকার মানুষের জান-মাল রক্ষার্থে দ্রুত বাঁধ মেরামতের জন্য পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এদিকে সংশ্লিষ্টরা বেঁড়িবাধ মেরামত করার জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।