বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিস্কার
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিস্কার

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিস্কার

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়াকে সাময়কি বহিস্কার করা হয়েছে।

বুধবার রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ২০১৯ সালের ৮ ডিসেম্বর তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক অধিবেশনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সরদার মশিয়ারকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে সংগঠনের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে। সন্ত্রাসী কর্মকান্ডে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরদার মশিয়াকে সাময়িক বহিস্কার করা হলো।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।