বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় পিবিআই ওসি পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি:থানায় জিডি
খুলনায় পিবিআই ওসি পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি:থানায় জিডি

খুলনায় পিবিআই ওসি পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি:থানায় জিডি

ষ্টাফ রিপোর্টারঃ ১৯, আগস্ট খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা মোঃ আঃ জলিল (৩৫)নামের এক ব্যবসায়ীকে পিবিআই ওসি পরিচয়ে মুঠোফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই ব্যবসায়ী আজ বুধবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ( নং-৯৬১)। বিষয়টি নিয়ে ওই ব্যবসায়ী আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। জিডিতে ব্যবসায়ী আঃ জলিল অভিযোগ করেন, খুলনার ডুমুরিয়ায় অবস্থিত সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মোতালেব হোসেনের সাথে তার ব্যবসায়ীক লেনদেনের বিষয়ে নিয়ে বিরোধ রয়েছে। এর সুত্র ধরে ম্যানেজার মোঃ মোতালেব হোসেন গত কয়েকদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে ব্যবসায়ী আঃ জলিলের মুঠোফোনে নানা ধরনের হুমকি ধামকি দেয়াচ্ছেন। আজ বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১১মিনিটে ০১৭১৬-৫৪৯৭৭৭ নম্বর থেকে ব্যবসায়ী আঃ জলিলকে এক ব্যক্তি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন খুলনার ওসি পরিচয়ে ফোন করে একইভাবে হুমকি দেন। ওই ব্যক্তি মুঠোফোনে বলেন, ব্যাংক ম্যানেজার মোতালেবের সাথে যে সমস্যা রয়েছে তা দ্রুত মিটিয়ে নেন, তা না হলে সুস্থ্যভাবে কিছু করতে পারবেন না। এবিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক বলেন, আঃ জলিল নামের একজন ব্যবসায়ী জিডি করেছেন। বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার বিষয়ে খোজ খবর নিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে হুমকিদাতা ব্যক্তির নম্বরে ফোন করলে তিনি জানান, আমি ওসি মাহফুজ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র খুলনা কার্যালয়ে কর্মরত আছি। ব্যাংক শ্যানেজার মোঃ মোতালেব হোসেন আমার ইউনিভার্সিটির বড় ভাই। একারনে ব্যবসায়ী আঃ জলিলকে গতকাল বুধবার সন্ধ্যায় ফোন করেছিলাম। তবে তিনি কোন হুমকি দেননি বলে জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।