বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে গতিসীমা মেনে চলা আবশ্যক: রাষ্ট্রপতি
জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে গতিসীমা মেনে চলা আবশ্যক: রাষ্ট্রপতি

জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে গতিসীমা মেনে চলা আবশ্যক: রাষ্ট্রপতি

নতুন সূর্য ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশে উন্নত সড়ক অবকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে সড়কপথে মোটরযানের সংখ্যা বাড়ছে। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে গতিসীমা মেনে চলা আবশ্যক।

শুক্রবার ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।রাষ্ট্রপতি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ অক্টোবর সারাদেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম। এ জন্য পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী সবার এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক। আমি আশা করি, সড়ক নিরাপত্তা কার্যক্রমকে টেকসই করতে সংশ্লিষ্ট সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।