বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিসিবির সভাপতিকেও ছেড়ে কথা বললেন না মাহমুদুল্লাহ
বিসিবির সভাপতিকেও ছেড়ে কথা বললেন না মাহমুদুল্লাহ

বিসিবির সভাপতিকেও ছেড়ে কথা বললেন না মাহমুদুল্লাহ

নতুন সূর্য ডেস্কঃ

গতকাল ম্যাচ শেষ হওয়ার পর পরই সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মুখে হাসি  নেই। স্বভাববিরুদ্ধভাবে দুই চোয়াল শক্ত করে বসেন। টাইগার ক্যাপ্টেনের মুখের দিকে তাকালে বোঝার উপায়  নেই একটু আগেই মাঠে তিনি যে দলটিকে নেতৃত্ব দিয়েছেন সে দলটি ৮৪ রানের বিশাল এক জয়  পেয়েছে। তার ক্যাপ্টেন্স নক এবং সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স এবং অন্যদের সার্বিক সহযোগিতায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ।

এমন খুশির লগনে কি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের? প্রশ্নটা শুনেই আক্ষেপে ফেটে পড়েন টাইগার ক্যাপ্টেন। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়।’স্কটল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। সেদিন আইসিসির সহযোগী সদস্য দেশটির কাছে মাহমুদউল্লাহরা যেভে অসহায় আত্মসমপর্ণ করেছিলেন, তা লজ্জাজনকই বটে। এতে যে সমালোচনা সহ্য করতে হয়েছে, সেটা রীতিমতো সীমা লংঘন করেছে। মাহমুদুল্লাহ তাই ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি।

গত ১৭ অক্টোবর সেই দুঃসহ দিনের পর মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কিছু অতি উৎসাহী ব্যক্তি ক্রিকেটারদের পরিবারকেও আক্রমণ করে বসে, যা রীতিমতো অন্যায়। এমনকি ১৮ অক্টোবর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্কটল্যান্ডের কাছে হারের জন্য সরাসরি তিন সিনিয়র- সাকিব, মুশফিক আর মাহমুদউল্লাহর ধীরগতির ব্যাটিংকে দায়ী করেন। অথচ এই সাকিব-মাহমুদউল্লাহই গতকাল রানের ফুলঝুরি ছুটিয়েছেন। 

ম্যাচ শেষে সমালোচকদের একহাত নেন মাহমুদুল্লাহ। বাদ যাননি বিসিবি সভাপতিও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকে ভালো খেলছি বলে সবার কাছে মনে হবে ভালো। আবার এক ম্যাচে খারাপ করলে খুব বেশি করে সমালোচনা শুরু হয়ে যাবে। অনেক প্রশ্ন এসেছে। আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট প্রসঙ্গে। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি।’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।