বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইতিহাস গড়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়া
ইতিহাস গড়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়া

ইতিহাস গড়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়া

নতুন সূর্য ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে নাম লেখাল নামিবিয়া।

আইরিশ দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট এবং ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া। এতে এই প্রথম আইসিসির বড় কোনো ইভেন্টের মূল আসরে খেলার টিকিট পেল নামিবিয়া।এর আগে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

আইরিশদের দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রেইগ উইলিয়ামস (১৬ বলে ১৫) আর জ্যান গ্রিন (৩২ বলে ২৪) রান করে আউট হন। নামিবিয়ার প্রথম ‍উইকেটের পতন ঘটে দলীয় ২৫ রানের মাথায়। দ্বিতীয় উইকেটের পতন হয় ৭৩ রানে।

২ উইকেটে ৭৩ রান তুলে ফেলা দলটির রান তাড়ায় তেমন দুশ্চিন্তায় পড়তে হয়নি তৃতীয় উইকেট জুটির কল্যাণে। অধিনায়ক গেরহার্ড এরাসমাস আর ডেভিড ওয়াইজ ৩১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন।

এরাসমাস ৪৯ বলে ৩ বাউন্ডারি আর এক ছক্কায় অপরাজিত থাকেন ৫৩ রানে। ১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন না ডেভিড ওয়াইজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন আয়ারল্যান্ডের স্টার্লিং ও ও’ব্রায়েন। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রানের দারুণ এক ইনিংস আসে স্টার্লিংয়ের ব্যাট থেকে। এরপর মাত্র ৫ রান যোগ হতেই বিদায় নেন ২৪ বলে ৩৫ রান করা ও’ব্রায়েনও।

দুই ওপেনারের বিদায়ের পর নামিবিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় আইরিশরা। এরপর একমাত্র অ্যান্ড্রু বলবার্নি ছাড়া তাদের কোনো ব্যাটার দুই অঙ্কও ছুঁতে পারেননি। আইরিশ অধিনায়ক ২৮ বলে খেলেছেন ২১ রানের ইনিংস।

নামিবিয়ার পক্ষে জন ফ্রাইলিঙ্ক ৩টি, ডেভিড ভিসে ২টি এবং জেজে স্মিট ও বের্নার্ড শোল্টজ নিয়েছেন ১টি করে উইকেট।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।