শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে কটুক্তির মামলায় রায় ঘোষণা
ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে কটুক্তির মামলায় রায় ঘোষণা

ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে কটুক্তির মামলায় রায় ঘোষণা

নতুন সূর্য ডেস্কঃ

পাবনার আতাইকুলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও অবমাননাকর প্রচারের মামলায় ৩ আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল।

সোমবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে খালাস দেওয়া হয়।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবী (সাঃ) কে কটূক্তি করা পোস্ট দেওয়া হয়। পরে এলাকাবাসী রাজীবের বাড়িতে হামলা করে। বাড়ি ভাংচুর করে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ৫৭ ধারায় মামলা হয়।

মামলার তদন্তে নেমে জানা যায়, আসামি আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবী কে কটূক্তিমূলক ছবি ফটোকপি করে বিক্রি করে আসছিলেন। আরেক আসামি খোকন অপর আসামি জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মালম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। আসামি আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত স্বাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন। এ সময় আসামি খোকন ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি খোকন পলাতক রয়েছে। আসামি আমিনুল এহসান ও জহিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।