শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বলিউড সুপারস্টার শাহরুখের জন্মদিন আজ
বলিউড সুপারস্টার শাহরুখের জন্মদিন আজ

বলিউড সুপারস্টার শাহরুখের জন্মদিন আজ

নতুন সূর্য ডেস্কঃ

আজ ২ নভেম্বর বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ৫৬ বছরে পা দিলেন শাহরুখ খান। অট্টালিকার বারান্দায় আসবেন কিং খান। চেনা ভঙ্গিতে হাত নাড়বেন, হাসবেন। এই আশাতে অপেক্ষায় থাকেন অনুরাগীরা। 

তার জন্মদিনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে ‘মন্নত’। সহস্র আলোয় ঝলমলিয়ে উঠেছে বাদশার অট্টালিকা। দীপাবলির আগেই উৎসবের আমেজ। উপলক্ষ, ছেলে আরিয়ান খানের ঘরে ফেরা এবং শাহরুখের জন্মদিন। জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বারান্দায় আসেন শাহরুখ। কোনও বছরই জন্মদিনে এই নিয়মের ব্যত্যয় হয়নি। 

গেল দু’দিন আগেই মাদক মামলায় ২৬ দিনের কারাবাস শেষে সম্প্রতি বাড়ি ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। গেল এক মাস ধরেই মানুষের আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। শাহরুখের পরিবারের ওপর দিয়ে বেশ বড় ঝড় বয়ে গেছে। এমন পরিস্থিতিতে জন্মদিনের আয়োজন কেমন হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে জেল থেকে শাহরুখ পুত্র আরিয়ান বাড়ি ফেরায় স্বস্তির হাওয়া বইছে খান পরিবারে।

অভিনয় জীবনে দিল্লীর থিয়েটার একশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু হয় শাহরুখ খানের। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা। ফৌজি, সার্কাসের মত টেলিভিশন সিরিয়ালে কাজ করে নজর কাড়েন বোদ্ধাদের। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি এবং চলচ্চিত্রে অভিনয় করে ভক্তদের কাছে বাদশাহ খেতাব পান এই তারকা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।