শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভারতের কোচ হয়ে যা বললেন দ্রাবিড়
ভারতের কোচ হয়ে যা বললেন দ্রাবিড়

ভারতের কোচ হয়ে যা বললেন দ্রাবিড়

নতুন সূর্য ডেস্কঃ

সরকারিভাবে এতদিন ঘোষণা না হলেও, আগে থেকেই জানা দিল রবি শাস্ত্রীর হটসিটে কে বসতে চলেছেন! বুধবার দীপাবলির আগের দিন প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়। বিসিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এবার বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড়।

প্রথমদিকে ভারতের কোচ হতে কিছুটা অনিচ্ছুকই ছিলেন দ্রাবিড়। তবে মনে করা হচ্ছে, বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট এবং দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ সৌরভ গাঙ্গোলীর বারংবার অনুরোধ শেষ পর্যন্ত ফেলতে পারেননি জ্যামি। যে কারণে বিরাটদের দায়িত্ব নিতে রাজি হন তিনি। ভারতীয় দলের কোচ হিসেবে তার নাম সরকারিভাবে ঘোষণা হওয়ার পরে দ্রাবিড় অবশ্য বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া পরম সম্মানের। কোচ হিসেবে দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় রয়েছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।