শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলো মাদ্রাসা ছাত্র নাসিম
কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলো মাদ্রাসা ছাত্র নাসিম

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলো মাদ্রাসা ছাত্র নাসিম

ইউনুছ আলী পাইকগাছা খুলনাঃ

অর্ধ লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন মাদ্রাসা ছাত্র নাসিম।
কপিলমুনি বাজারের মেইন রোডে পলিথিন দিয় মোড়ানো আগড়ঘাটা বাজারের আঃ রাজ্জাকের চোখ অপারেশন করা হবে বলে মেয়ের কাছে দীর্ঘ দিনের জমানো ৫০ হাজার টাকা নিয়ে ফেরার পথে রাস্তায় পড়ে যায়। তা খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রসার ছাত্র পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের সোহরাব অালী সরদারের ছেলে নাসিম সরদার কুঁড়িয়ে পায়। মালিক না পাওয়ায় টাকা গুলো নিজ বাড়িতে রেখে দেয়। পরবর্তীতে কপিলমুনি বাজারে মাইকিং হলে প্রমাণ সহ টাকার অাসল মালিকের এলাকার মেম্বর কপিলমুনি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য ইজহার আলীর মাধ্যমে হস্তান্তর করা হয়। নাসিমকে সততার জন্য ৫০০০ টাকা দিতে চাইলে তা না নিয়ে ফিরিয়ে দেয়। নাসিমের পিতা হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব অালী সরদার। সততার দৃষ্টান্ত হয়ে নাসিম বেঁচে থাকবেন অাজীবন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।