মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা: ডুমুরিয়া কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ এম পি মহোদয়ের পুত্র ড. বিশ্বজৎ চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রফেসার ও প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ চন্দ্র কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি) সদস্য মনোনীত করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমদ তার এই অর্জনের জন্য ডুমুরিয়া বাসীর পহ্ম থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার শিহ্মা মন্ত্রনালয়ের এক আদেশে তাকে চার বছরের জন্য মনোনীত করা হয়েছে।ড. বিশ্বজিৎ চন্দ্র লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত স্কুল অব অরিয়েন্টাল এ্যান্ড আফ্রিকান স্টাডিস (সোয়াস) হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি লন্ডনে সোয়াস, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, কুইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডন ও বার্লিনে জার্মান ফেডারেল ফরেন একাডেমীতে অতিথি শিহ্মক হিসেবে পাঠদান করেছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য,রাবি আইন অনুষদের পরপর দুই মেয়াদে ডীন,রাবী সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং এ্যান্ড লার্নিং এর প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটরসহ বিভিন্ন দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন। তার পিতা একজন সাবেক সফল মন্ত্রী ও খুলনা -৫ এর বর্তমান সংসদ সদস্য এবং মাতা শ্রীমতী ঊষা রাণী একজন স্কুল শিহ্মক। পরিবারের আর্দশে ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ শিহ্মার আলো ছড়িয়ে চলেছেন।