বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাজবাড়ীতে আরো ৩২জনের করোনা শনাক্ত জেলায় মোট আক্রান্তের ২৭৩৮ জনে উন্নীত
রাজবাড়ীতে আরো ৩২জনের করোনা শনাক্ত জেলায় মোট আক্রান্তের ২৭৩৮ জনে উন্নীত

রাজবাড়ীতে আরো ৩২জনের করোনা শনাক্ত জেলায় মোট আক্রান্তের ২৭৩৮ জনে উন্নীত

রাজবাড়ী প্রতিনিধি- খোকন সরদার: রাজবাড়ী জেলায় গতকাল শুক্রবার আরো ৩২জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৩৮ জনে। রাজবাড়ীর নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গতকাল ৪ঠা সেপ্টেম্বর জেলার আরো ১০০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ১লা সেপ্টেম্বর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৩২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ২৩ জন রাজবাড়ী সদর, ৫জন পাংশা, ১জন কালুখালী ও ৩জন গোয়ালন্দ উপজেলার। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ১৮১৬ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩১ জন হাসপাতালে ভর্তি এবং ৮৬৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।