শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
‘অমর একুশে বইমেলা ২০২২’ অনুষ্ঠিত হবে ১৫-২৮ ফেব্রুয়ারি
‘অমর একুশে বইমেলা ২০২২’ অনুষ্ঠিত হবে ১৫-২৮ ফেব্রুয়ারি

‘অমর একুশে বইমেলা ২০২২’ অনুষ্ঠিত হবে ১৫-২৮ ফেব্রুয়ারি

নতুন সূর্য ডেস্ক:

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কয়েকটি শর্ত সাপেক্ষে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা।
 
মেলায় অংশগ্রহণকারীদের করোনার ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি। রোববার একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে কতিপয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে আরো বলা হয়, বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।

এর প্রেক্ষিতে বাংলা একাডেমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক একাডেমি প্রাঙ্গণে ভ্যাকসিন প্রদান বুথ স্থাপনের জন্য ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্র প্রেরণ করেছে।

জানানো হয়, মেলায় অংদশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীদের নামের তালিকা এবং করোনা টিকা নেয়ার তথ্য দেয়ার কথা বলা হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের।

পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা-২০২২।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।