মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সোমবার থেকে গ্যালারিতে বসে বিপিএল দেখতে পারবে দর্শকরা
সোমবার থেকে গ্যালারিতে বসে বিপিএল দেখতে পারবে দর্শকরা

সোমবার থেকে গ্যালারিতে বসে বিপিএল দেখতে পারবে দর্শকরা

খেলাধুলা ডেস্কঃ

বিপিএলের লিগ পর্ব শেষ হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে প্লে-অফ রাউন্ড। আর তাতে গ্যালারিতে প্রবেশের অনুমতি পেয়েছে দর্শকরা। 

শতভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবে না। কেবল ৩-৪ হাজার দর্শক করোনা প্রটোকল মেনে খেলা উপভোগ করতে পারবেন। তবে টিকিট বিক্রি করা হবে না। ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে দর্শকদের কাছে টিকিট পৌঁছে দেওয়া হবে। করোনার কারণে বিশৃঙ্খলা এড়াতেই এ সিদ্ধান্ত।করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শক ছাড়াই বিপিএলের অষ্টম আসর মাঠে গড়িয়েছে। দর্শকশূন্য গ্যালারি নিয়েই শেষান্তে এসে পড়েছে বিপিএল। লিগ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে। সরকারের করোনা সংক্রান্ত বিধিনিষেধ এখনো দেশব্যাপী বহাল আছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।