
লিটন কুমার রায়,খুলনাঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণী কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এছাড়া, খুলনা-৬ এর সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, নগর আ’লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী, মফিদুল ইসলাম টুটুল, জামাল উদ্দিন বাচ্চু এবং সংগঠনের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এমএ নাসিম’র সহধর্মিণীর রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় এবং সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম হোসেনুজ্জামান হোসেনের শশুর বীর মুক্তিযোদ্ধা মোল্লা মনিরুজ্জামান এবং সহ-সভাপতি শেখ রুম্মানের মাতা লাইলি বেগমের রূহের মাগফেরাত কামনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে আজ শুক্রবার সন্ধ্যায় নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলহাজ্ব মীর বরকত আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব এমএ নাসিম’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, সময় মতো সম্মেলন হলে সংগঠন শক্তিশালী হয়ে।

স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের একটি আদর্শিত সংগঠন তাই এ সংগঠনের যাতে কোন চাঁদাবাজ, মাদক ব্যাবসয়ী, ভূমীদস্যু ও অনুপ্রবেশকারীরা যাতে দলে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
এসময়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, আ’লীগ নেতা ফেরদৌস আলম চান ফরাজী, শেখ ফারুক হাসান হিটলু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এমন আসাদুজ্জামান রাসেলসহ নগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।