
নতুন সূর্য ডেস্কঃ
ফুটবল যাদুকর মেসি ও তার ক্লাব বার্সেলোনার মধ্যেকার দ্বন্দ্বের অবসান হয়েছে। স্বস্তি ফিরেছে ফুটবল জগতে। এরই মধ্যে সামনে এলো দারুল এক খবর। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ফোর্বসের মতে, মেসির বাৎসরিক আয় প্রায় ১২৬ মিলিয়ন ডলার। আর রোনালদোর আয় ১১৭ মিলিয়ন ডলার। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার দ্য সিলভা। আর চতুর্থ স্থানে কালিয়ান এমবাপ্পে।
সেরা দশে স্থান পাওয়া অন্য ফুটবলাররা হলেন— মোহাম্মদ সালাহ-পঞ্চম, পল পগবা-ষষ্ঠ, আঁতোয়ান গ্রিজমান-সপ্তম, গ্যারেথ বেল-অষ্টম, বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার রবার্ত লেভানডোফোস্কি নবম ও ডেভিড ডি গিয়া আছেন দশম স্থানে।