শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা
চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা

চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা

নতুন সূর্য ডেস্কঃ

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট সেদেশে, বেড়েছে মূল্যস্ফীতি।

এমন পরিস্থিতিতে বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। এরই মধ্যে  নতুন করে মন্ত্রিসভা গঠন ও নতুন প্রধানমন্ত্রী নিযুক্তের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, চলতি সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে। গোতাবায়া বলেন, সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও জনগণের বিশ্বাস রয়েছে, এমন একজনকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হবে। নতুন একটি সাংবিধানিক পরিবর্তন আনা হবে, যা ১৯তম সংশোধনীর ধারাগুলোকে আরও শক্তিশালী করবে। 

গোতাবায়া বলেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ দেশকে স্থিতিশীল করার জন্য পরিকল্পনা তুলে ধরবে। 

রাষ্ট্রযন্ত্রকে সচল রাখতে জনগণের সমর্থন কামনা করেন। যারা সহিংসতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

সূত্র : আল-জাজিরা

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।