শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক অনূর্ধ্ব ১৭) আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত টূর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক আঃ রব,মোঃ রুহুল আমীন,কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, বিএম আঃ রশিদ কচি,অ্যাডভোকেট শেখ কামাল রেজা,চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, মোয়াজ্জেম হোসেন, বিশাখা তপন,কলারোয়া পৌরসভার ১ নং ওয়াড কাউন্সিলর শফিউল আলম, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, দীলিপ ঘোষ, রেজাউল করিম লাভলু, শিক্ষক আঃ মান্নান, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান সান্টুসহ আরো অনেকে।

উক্ত টূর্ণামেন্ট আগামী ১৫ ই মে রবিবার সকাল ৯ টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উদ্বোধন এবং সকাল ও বিকাল দুই শিফটে খেলার মাধ্যমে আগামী ২১শে মে শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।উক্ত টূর্নামেন্টে কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভা অংশ গ্রহন করবে। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলকে নিয়ে কলারোয়া পাইলট স্কুল মাঠ পরিদর্শন করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।