বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুর কে হারিয়েছে স্বাগতিকরা
কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুর কে হারিয়েছে স্বাগতিকরা

কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুর কে হারিয়েছে স্বাগতিকরা

স্টাফ রিপোটার

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে চন্দনপুর কে হারিয়েছে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ।

শনিবার (২০ শে আগস্ট)বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে, স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ বনাম চন্দনপুর ফুটবল একাদশের মধ্যকার খেলায় গোল শূন্য নিয়ে উভয় দল মধ্যবিরতিতে যায়।

বিরতির পর খেলা শুরুর ২৭ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ৩০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহারুল একটি গোল করে দলকে এগিয়ে নেন।

রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে চন্দনপুর কে হারিয়ে স্বাগতিক ফুটবল একাদশ জয় লাভ করে।

খেলা পরিচালনা করেন পালন করেন, সৈয়দ আলী এবং সহযোগিতা করেন আশিকুর রহমান আশিক ও শুভজিৎ মিত্র।

শরতের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।