
মোঃ মিল্টন কবীর,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে ঘোনা কে হারিয়েছে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ।
রবিবার (২১ শে আগষ্ট)বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে, স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ বনাম ঘোনা ফুটবল একাদশের মধ্যকার খেলায় গোল শূন্য নিয়ে উভয় দল মধ্যবিরতিতে যায়।বিরতির পর খেলা শুরুর ৫ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ৩০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহারুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। রেফারের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে ঘোনা কে হারিয়ে স্বাগতিক ফুটবল একাদশ জয় লাভ করে।
খেলাটি পরিচালনা করেন আলী এবং তাকে সহযোগিতা করেন আশিকুর রহমান আশিক ও তোতা মিয়া।
শরতের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।