বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য নির্বাচিত হলেন যবিপ্রবির ড. জাহিদ
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য নির্বাচিত হলেন যবিপ্রবির ড. জাহিদ

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য নির্বাচিত হলেন যবিপ্রবির ড. জাহিদ

যবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ।

গত ১৭ সেপ্টেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের (২০২২-২০২৩) সেশনের নির্বাহী কমিটির নির্বাচনে তিনি সদস্য পদে জয়লাভ করেন।

ড. মো. আশরাফুজ্জামান জাহিদ হলেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। এছাড়াও যবিপ্রবির একমাত্র ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন।

ড. মো. আশরাফুজ্জামান জাহিদ ২০০৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক ও ২০১০ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন। এরপর ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার গিয়ংসাং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর থানার নহাটা গ্রামে।

উল্লেখ্য,বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।